নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) ও একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুল লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে বিভেদ সৃষ্টি হয়।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন