সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
ছবি: আমার দেশ

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত দম্পতির মেয়ে তামান্না খাতুন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— আজুগড়া গ্রামের মোতালেব সরকার, তার স্ত্রী ফজিলা খাতুন এবং অটোভ্যানচালক মো. নুরু।

স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতপুর থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস আজুগড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোভ্যানচালক নুরু এবং ভ্যানে থাকা মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন নিহত হন। এ সময় তাদের মেয়ে তামান্না খাতুন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত তামান্নাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...