রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

রাজশাহী অফিস

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড়ে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বেদেনা (৩০) রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের মো. রেজ্জাকের স্ত্রী। আহতরা হলেন— নিহতের স্বামী মো. রেজ্জাক (৪৫) এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির (৩০)।

জানা যায়, মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর বেলা ১১: ৪০ মিনিটের দিকে চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নাসিরকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, নিহতের স্বামী রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন