প্রধানমন্ত্রীকে প্রটোকল বহির্ভূত স্পর্শ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

প্রধানমন্ত্রীকে প্রটোকল বহির্ভূত স্পর্শ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে জনসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর সময় প্রটোকল ভেঙে স্পর্শ করার ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ(ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনার পর রাতেই তিনি রাজশাহী ত্যাগ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ (বা শৃঙ্খলা/সংশ্লিষ্ট) শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে মঙ্গলবার তাকে এ বদলির আদেশ দেওয়া হয়। এদিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারকে বিভাগীয় কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সভা শেষে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে তিনি রওনা হন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন