বগুড়া জেলার নবনির্বাচিত ছয় জন সংসদ সদস্য সোমবার বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
এসময় তারা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দী আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মোরশেদ মিল্টন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

