আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধুনটে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ধুনটে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঈদ আনন্দে নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো আয়মান আলী (৪)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার ধুনট উপজেলার মবুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আয়মান আলী একই এলাকার সোনারগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সে ফুটবল খেলায় মেতেছিল আনন্দে। খেলতে খেলতে তার ফুটবলটি বাড়ির পাশে পুকুরে পড়ে। পুকুর থেকে ফুটবলটি উঠানোর চেষ্টাকালে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের তিন দিন আগে মা আলেয়া খাতুনের সঙ্গে মবুয়াখালী গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে আয়মান আলী। বৃহস্পতিবার বিকেলে সে বাড়ির পাশে ফুটবল খেলতে যায়। এক পর্যায়ে বলটি পুকুরের পানিতে পড়ে যায়। পুকুর থেকে বল উঠানোর সময় পানিতে পড়ে যায় আয়মান।

এ ঘটনার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে আয়মান আলীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...