আওয়ামী লীগ দেশকে লুটপাট করে শেষ করেছে। আর এই সরকার দেশকে এগিয়ে নিতে চেষ্টা করছে। বিশেষ করে যুবকদের কাজে লাগাতে পারলেই দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী আপনাদের সন্তান, তিনি বেশির উন্নয়ন তথা বগুড়ার উন্নয়নের জন্য দিনরাত কাজ করছেন।
আমরা কৃষিজাত পণ্য উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছি। আমাদের সেই জায়গা থেকে উঠে আসতে হবে। আমাদের কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত সব পণ্যের প্রতি আগামী দিনে কার্যক্রম বাড়াতে হবে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীতে বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, এখনকার ছেলেরা চাকরি চাই তাদের কৃষিতে উৎসাহিত করতে পারলে আমাদের দেশ বদলে যাবে। আমাদের দেশকে গড়ে তুলতে হলে ব্যবসা বন্ধব হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তিনি আগামী দিনে কৃষিসহ সকল গবেষণার জন্য বরাদ্দ বাড়ানো কথা বলেন।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে উদ্ভাবিত বিভিন্ন সবুজ প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার আরডিএ প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
এ সময় সেখানে প্রদর্শিত পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী । তিনি পল্লী উন্নয়ন, কৃষি এবং টেকসই উন্নয়নে সবুজ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।
পরিদর্শনকালে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ছিলেন বগুড়া-৫ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শওকত রশীদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব, আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রদর্শনীতে আরডিএর উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি ও পল্লী উন্নয়নভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম এবং টেকসই উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা এসব প্রযুক্তির কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে এসব উদ্ভাবনের বিস্তৃত প্রয়োগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের খ্যাতিমান কৃষিবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

