শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদরাসা থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি মেহগনি গাছের নিচে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন