আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাট

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপির ঈদ উপহার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপির ঈদ উপহার

নওগাঁর ধামইরহাট উপজেলায় ধর্ষণের শিকার ছয় বছরের এক শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। তাদেরকে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খানের পক্ষ থেকে শিশুটির বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ সময় ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা রুবেল হাসান রতন, আব্দুল আলিম, ওমর ফারুক রোমন, আবু সুফিয়ান পান্না, আল-আমিন হোসেন এবং দেওয়ান তানজির আহমেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বলেন, অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও দলীয়ভাবে তাদের প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...