বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে।
শিবগঞ্জ থানা পুলিশ সোমবার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহ আলম ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তার শাহ আলম মহাস্থানগড় দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মোজাম্মেল হকের পুত্র। জুলাই আন্দোলনের পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান শাহিন আমার দেশকে বলেন, আসামিকে সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলখানায় পাঠিয়েছে বলে শুনেছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

