আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৭ বছর পর স্ত্রী-সন্তান নিয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী সামসুজ্জোহা খান

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

১৭ বছর পর স্ত্রী-সন্তান নিয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী সামসুজ্জোহা খান

নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান ১৭ বছর পরে নিজের ভোট প্রদান করেছেন । বৃহস্পতিবার সকাল ১০ টায় নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র ভোট দেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তার স্ত্রী নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি ও মেয়ে কামরুন নাহার জুসি ও ছেলে তন্ময় খান উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে ভোটার সংখ্যা রয়েছে ৩লক্ষ ৭২হাজার ৪৩৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৮৫ হাজার ৩৭৫ জন ও নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৫৯জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২জন।

বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খান বলেন, দীর্ঘ বছর পরে ভোট দিতে পেরে একজন এমপি প্রার্থী হিসেবে খুবই আনন্দিত মনে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রে নিরলস ভাবে দায়িত্ব পালন করছেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন