ঈশ্বরদী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের মশুরিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম।
বিজ্ঞাপন
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মশুরিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম বলেন, পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় তদন্তপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

