নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ আল সাফি ও আহমেদ জুবায়ের নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তারা হলেন, উপজেলার ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল সাফি (১৪) ও কামাল উদ্দিনের ছেলে আহমেদ জুবায়ের (১৪)।

স্থানীয়রা জানায়, দুপুরে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় তারা। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন