আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

‎বগুড়ার গাবতলীতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশু মিরাজের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৩ টার‌ সময়।

বিজ্ঞাপন

মিরাজ গাবতলী পৌর‌ এলাকার তরফমে গ্রামের প্রবাসী মেহেরুল ইসলামের ছেলে ।

‎স্থানীয়রা জানান, মিরাজ বাড়ির পুর্বপাশে আলমের ভিটায় পুকুরে দুপুর আড়াইটায় একাই গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। দীর্ঘসময়ে বাড়িতে না ফিরলে তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

পুকুরের আশপাশের লোকজন জানান, মিরাজকে পুকুরে গোসল করতে দেখেছেন তারা। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে মিরাজকে খুঁজেতে থাকে।

একঘন্টা পর গাবতলী ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় স্থানীয় লোকজন মিরাজকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন