মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী উল্লেখ করে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল বাদী হয়ে চৌহালী উপজেলা আমলী আদালতের মামলাটি দায়ের করেন।

মামলার শুনানি শেষে বিচারক মো. সুমন ভুইয়া সংসদ সদস্য আমির হামজাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এর আগে গত সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জ সদর আমলি আদালতে আমির হামজার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়। সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাদী হুমায়ন কবির কর্নেল বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আমাদের প্রাণের স্পন্ধন। তিনি সিরাজগঞ্জের কৃতি সন্তান। টুকু ভাই তার নিজ গ্রামে মায়ের নামে মাদ্রাসা করেছেন। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। মুফতি আমির হামজা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছে। এটা আমরা মেনে নিতে পারিনি। আমরা ক্ষুব্ধ হয়েছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করিনি। তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রফিক সরকার বলেন, টুকু ভাই সভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আমির হামজা তাকে নাস্তিক বলেছেন। আমরা তার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছি। আমির হামজার রেকর্ডকৃত বক্তব্য আমরা পেনড্রাইভে আদালতে জমা দিয়েছি। শুনানি শেষে আদালতের বিচারক আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমির হামজাকে হাজির হতে সমন জারি করেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, টুকু ভাইয়ের বাবা পকিস্তান আমলে শিল্পমন্ত্রী ছিলেন। সিরাজগঞ্জে তাদের বহু অবদান রয়েছে। আমির হামজার বক্তব্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী ক্ষুব্ধ হয়েছে। আমি শুনেছি মুফতি আমির হামজা সংসদ ভবনে ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা চাই তিনি জনসম্মুখে এসে ক্ষমা চাইবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...