আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিংড়ায় ১১হাজার লিটার জ্বালানি তেল মজুত, ১ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

সিংড়ায় ১১হাজার লিটার জ্বালানি তেল মজুত, ১ লাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের মালিক আলতাফ শেখকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুত করায় মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযানে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। মোট জ্বালানি তেলের পরিমাণ ছিল ১১ হাজার লিটার । বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়।

মজুতকৃত এসব তেল ৭ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...