সরকার জনগণের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: প্রতিমন্ত্রী পুতুল

সরকার জনগণের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: প্রতিমন্ত্রী পুতুল

সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ নেই। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

দেশের অর্থনীতিতে নানা চাপ ও বৈশ্বিক অস্থিরতা থাকলেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।”

রোববার বিকেলে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ মাঠে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব অনেক দেশকে পিছিয়ে দিয়েছে। বাংলাদেশও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে পরিকল্পিত পদক্ষেপ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেন। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ ও লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু প্রমুখ।

এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন