মহাসড়ক অবরোধ করে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবি

মহাসড়ক অবরোধ করে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবি

মাদারীপুরে ঢাকা-বলিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কালকিনি উপজেলার ভূরঘাটা নামক স্থানে আধা ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ করা হয়। তারা বিভিন্ন প্রকার শ্লোগান দিতে থাকেন। কালকিনি উপজেলার পরীক্ষার্থীরা কালকিনি ও ডাসার উপজেলার পরীক্ষার্থীরা ডাসার কেন্দ্রে পরিক্ষার কেন্দ্র দেয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

এ সময় মহাসড়কের উভয় পাশে ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে পরীক্ষার্থীদের শান্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানান, আপাতত আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। আমাদের দাবি যদি না মেনে নেয়া হয়, তাহলে আগামী দিন থেকে অনিদিষ্টকালের জন্য আন্দোলন দিতে বাধ্য হবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন