বগুড়ার শিবগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের মোকামতলা বন্দরের একটি প্রতিবন্ধী অফিসে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণ পাড়ার আবু সুফিয়ান জাকির (৪০) এবং পার আচলাই মধ্যপাড়ার মিল্লাত হোসেন (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ওই দম্পতিকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে মোকামতলা বন্দরে নিয়ে আসে। এরপর তারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
এই ঘটনায় গৃহবধূর স্বামী জিহাদ প্রধান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন মুরাদপুর উত্তর পাড়ার ফারুক হোসেন (৪০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার (৫০)। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় চারজনের নামে মামলা নেওয়া হয়েছে। তারমধ্য দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

