আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা সাপাহার নিয়ামতপুর) আসনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৩জন প্রার্থী জামানত খোয়াতে যাচ্ছেন। তিন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়। এবার সংসদ সদস্য নির্বাচনে একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে।

বিজ্ঞাপন

ফলাফল অনুযায়ী, আট শতাংশ ভোট না পাওয়ায় ৩জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে বিএনপি হতে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। তিনি বিএনপি হতে এবারে মনোনয়ন না পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে (মোটরসাইকেল) প্রতীকে নির্বাচন করেছেন। তিনি পেয়েছেন ১৮ হাজার ৫ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হক শাহ্ (হাতপাখা) পেয়েছেন ৯হাজার ৮ভোট। এবং জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী কালু (লাঙ্গল) পেয়েছেন ৪হাজার ২০৫ ভোট

এ আসনে ১৬৬টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। প্রদত্ত মোট ভোট ছিল ৩ লাখ ৬৭ হাজার ৫১১টি। ফলে এ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এদিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান (ধানের শীষ) ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন