জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে ঘরে ঢুকে এক বিধবা নারীকে মারধর ও নির্যাতনের পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের দাবি, পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে ওই বিধবা নারীকে নির্যাতন করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের উত্তর মহেশপুর সরকারপাড়া গ্রামের উজ্জ্বলের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিধবা নারীর নাম রহিমা বিবি বলে জানা গেছে।
ভুক্তভোগীর ছেলে উজ্জ্বল হোসেন জানান, মাকে বাড়িতে রেখে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। বাড়িতে তিনি না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ সময় তার মাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। পরে ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমার ধারণা, এলাকার মাদকসেবীদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

