চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমিক যুগলকে আটক করেছে জনতা। রোববার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানাস, আটক প্রেমিক যুগল শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়ার উত্তর মাথা গ্রামের দুই সন্তানের জননী আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৩০) ও একই এলাকার দুরুল হোদার ছেলে এক সন্তানের জনক আবু হায়াত (৩৫)। প্রায় ৬-৭ বছর ধরে পরকীয়ায় লিপ্ত তারা। ৬ মাস আগে তাদের হাতেনাতে আটক করে এলাকাবাসী। ওই সময় স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে তাদের সতর্ক করে দেয়।
রোববার সাবিনার স্বামী ফজরের নামাজ পড়তে মসজিদে গেলে সুযোগ বুঝে আবু হায়াত বাড়িতে ঢুকে পড়ে। নামাজ পড়ে বাড়িতে এসে আশরাফুল ইসলাম তাদের হাতেনাতে আটক করে বেঁধে রাখেন।
সাবিনা বেগম বলেন, ‘আবু হায়াত আমার সাথে জোর করে সম্পর্কে জড়ায়। তার সাথে এক বছর ধরে সম্পর্ক।
আবু হায়াত বলেন, সাবিনার ডাকে মাঝে মাঝে আসতেন, মোবাইল ফোনে কথা বলতেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

