গণঅভ্যুত্থানে শহীদ তারিকের পরিবার পেলো ঈদ উপহার

গণঅভ্যুত্থানে শহীদ তারিকের পরিবার পেলো ঈদ উপহার

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন যুবদল কর্মী মো. তারিকের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

রোববার তারিকের বাড়িতে গিয়ে এসব ঈদ সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকু।

বিজ্ঞাপন

পরে শহীদ তারিকের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কবর জিয়ারত করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক ইউসুফ রাজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহের, সদস্য ফিরোজ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন মিম, চৌডালা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির, সদস্য সোহেল। গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আসিফ আহমেদ, সোহেল রানা, মুহায়মিনুল, সদস্য আসাদুল সহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ যেকোনো পরিস্থিতিতে আগামী দিনে শহীদ তারিখের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন