বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২৮) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গি আশিক আহমেদ (২২) নামে একজন আহত হন।
মঙ্গলবার দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত আশিক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল ও আশিক মোটরসাইকেলযোগে ধুনট থেকে শেরপুরে যাওয়ার পথে মাঠপাড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাকিল নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত আশিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

