নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম লিওন (১৯) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার পথে ঈশ্বরদীগামী একটি মালবোঝাই ট্রাক লিওনের মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মা রুনিফা বেগম জানান, তিনি বাজার করার উদ্দেশ্যে লালপুরে এসেছিলেন। এ সময় ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে নিজের সন্তানের লাশ দেখতে পান।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

