আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্থ খরচ করে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে জামায়াত: সাইমুম পারভেজ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

অর্থ খরচ করে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে জামায়াত: সাইমুম পারভেজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নানাভাবে নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচনি কমিটির সদস্য ড. সাইমুম পারভেজ। সোমবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সোশ্যাল মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. সাইমুম পারভেজ বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘন ও সব ধরনের অনিয়ম কঠোরভাবে প্রতিহত করতে হবে। এ সময় তিনি দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে নির্বাচনি মাঠে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। এছাড়া বিভিন্ন জায়গায় অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। পোস্টাল ব্যালটেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও জাল ব্যালট ও জাল সিল তৈরির খবরও মিলেছে। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আরও বাড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন