কাজিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

কাজিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন (২০) নামে এক কলেজছাত্র এবং সোহেল রানা(৪২) নামের এক ভেন্ডারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরইতলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জীবন উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আর সোহেল রানা মেঘাই গ্রামের মরহুম মোকতাল ভেন্ডারের পুত্র। আহত হয়েছেন আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিকেলে জীবন নামের ছেলেটি প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে বরইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই জীবন ও বগুড়া হাসপাতালে সোহেল রানা মারা যান। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় এবং জীবনের লাশ পরিবারের নিকটে প্রদান করা হয়েছে। সোহেল রানার লাশ হাসপাতাল থেকে এখনো আসেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন