সিরাজগঞ্জের কামারখন্দ জামতৈল রেলওয়ের জায়গা থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম নেতৃত্ব দেন। জামতৈল রেলওয়ে স্টেশনে চত্বর এলাকায় সড়কের পাশে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান, হোটেলসহ স্থায়ী ও অস্থায়ী মোট ৬০টি স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। ৬০টি স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন,বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু , বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

