বগুড়ায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রহিম গ্রেপ্তার

বগুড়ায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রহিম গ্রেপ্তার

বগুড়ায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ হাফডজন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার রবিবার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম শহরের নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে। সোমবার দুপুর ২টায় জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার জানান, এস আই আরিফুল রহমান, স্বপন মিয়াসহ ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশিন্দারা চকরপাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার দেখানো মতে খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন