ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোহেল রানা (২৫) শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে। এ দুঘর্টনায় তার ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছেন।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা রাব্বীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সোহেল রানা ঘটনাস্থলেই নিহত হন এবং তার ছোট ভাই রাব্বী আহত হন।

আহত রাব্বীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহেল রানার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন