চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে সাত গরু, পিকআপ-সিএনজি ও একটি মোটরসাইকেলসহ আন্ত:জেলার ডাকাত সরদারসহ তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ডাকাতরা হল উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের এখলাসপুর গ্রামের কসিমুদ্দিনের ছেলে সরদার কানু (৪৫), শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের সাজেমানের ছেলে শরিফুল (২৩) ও একই ইউনিয়নের ধোবড়া গ্রামের ইয়াসিনের ছেলে রাকিব (২৪)।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার রাতে এখলাসপুর এলাকায় ডাকাতের প্রস্তুতি নিচ্ছে কয়েকজন ডাকাত এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানা পুলিশের একটি বিশেষ দল। এ সময় আন্ত:জেলার ডাকাত সরদারসহ তিন ডাকাত সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৭টি গরু, পিকআপ ভ্যান, সিএনজি ও একটি মোটরসাইকেল।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটক ডাকাতদের নামে মামলা দায়ের হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

