কলেজে পলাতক অধ্যক্ষ আসায় মোটরসাইকেলে আগুন ও সড়ক অবরোধ

কলেজে পলাতক অধ্যক্ষ আসায় মোটরসাইকেলে আগুন ও সড়ক অবরোধ

বগুড়ার শাহজাহানপুরে গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে বহিরাগতদের নিয়ে পলাতক অধ্যক্ষ প্রবেশ করায় বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে তাদের এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের মোটরসাইকেলে আগুন দেয় ও বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এবং উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে ৩০/৪০ জনের দলবল নিয়ে কলেজে আসেন অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল। এ ঘটনায় শিক্ষার্থীরা বাধা দিলে তাদের এলোপাথাড়ি মারপিট শুরু করে বহিরাগতরা। ছাত্র ও অভিভাবকরা তাদের ধাওয়া দেয়। এই ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে।

তারা হলেন, দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল নবী শাহীন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রিয়াদ ও অভিভাবক কাজী আব্দুল মতিন।

জানা গেছে, গত জুলাই আন্দোলনের পর গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন মকুল গা ঢাকা দেয়। এছাড়া তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে শিক্ষা অধিদপ্তর। ফলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রভাষক শহিদুল ইসলাম।

স্থানীয় অভিভাবক কাজী আব্দুল মতিন বলেন, একজন দুর্রীনিতিবাজ শিক্ষক সন্ত্রাসী বাহিনী নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের উপর কেন হামলা চালালো তার বিচার চাই। অধ্যক্ষ মোতাহার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভি করেননি।

শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন