আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে বিটিভির সম্প্রচার কেন্দ্রের সামনে বৃহস্পতিবার বিকেলে গরু বোঝাই একটি মিনি ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

নিহত মোটরসাইকেল আরোহী আব্দুল হক (৫৫) জেলার সিংড়া উপজেলার শেরকোল আড়পাড়া বন্দর এলাকার মৃত জমির উদ্দিন মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে নাটোর শহরে যাওয়ার সময় একই দিক থেকে আসা গরু বোঝাই একটি মিনি ট্রাক পিছন থেকে তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাটোর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন