লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় নসিমন গাড়ির ধাক্কায় মুক্তার হোসেন (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার আব্দুলপুর কলোনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তিনি উপজেলার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের মৃত ইয়াদ প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুলপুর বাজার থেকে ভ্যান চালিয়ে বাড়ি যাওয়ার পথে হান্নানের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা নসিমন ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...