রাবিতে শুরু হচ্ছে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা।
গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, আন্তর্জাতিক একাডেমিক সংযোগ বৃদ্ধি, তরুণ গবেষকদের উৎসাহিত করা এবং গবেষণার ফলাফল সাধারণ মানুষের কাছে তুলে ধরাই লক্ষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা হতে যাচ্ছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনটির কনভেনর তানজিম হাসান প্রাঙ্গণ।
জানা গেছে, আগামী ১ ও ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘RURS 2nd International Conference and Research Fair 2026 (RICRF 2026)’ শীর্ষক এ সম্মেলন ও গবেষণা মেলা অনুষ্ঠিত হবে। ‘Shaping the Future through AI and Sustainable Development’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও গবেষণাবান্ধব বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনের চত্বরে দুইদিনব্যাপী গবেষণা মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধিরা তাদের গবেষণা, উদ্ভাবন, গবেষণালব্ধ পণ্য ও গবেষণার ফলাফল প্রদর্শন করবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাকে একাডেমিক পরিসরের বাইরে বৃহত্তর সমাজের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
সম্মেলনের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের রাজশাহীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে পুঠিয়া রাজবাড়ি ও পদ্মা নদীর তীর পরিদর্শনের কর্মসূচি রাখা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক প্যানেল আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করবে শাপলা কালচারাল স্কুল, রাজশাহী।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

