আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে উপজেলার সোনামুখি ইউনিয়নে ঢকঢগিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম নূর ইসলাম (৪২)। তিনি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার বাসিন্দা। তার পিতার নাম খোরশেদ আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ট্রাকটি কাজিপুর আসার পথে সোনামুখী ঢকঢগিয়া এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাজিপুর থানার এসআই মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন