ভারতের তাঁবেদারি নয়, দেশের মানুষ হিসেবে সার্বভৌমত্ব রক্ষায় চলতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।
তিনি বলেন, দেশটাকে ভারতের তাঁবেদার বানিয়ে দিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। নয়াদিল্লির শক্তিতে বাংলাদেশকে জ্বলন্ত আগুন বা দোজখ বানানো হয়েছিল। অবশেষে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ৫ আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সোনামসজিদ কলেজ মাঠে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, শিবগঞ্জ পৌর সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

