আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাড়াশ থানার এসআইয়ের বিরুদ্ধে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

তাড়াশ থানার এসআইয়ের বিরুদ্ধে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এ-সংক্রান্ত দুটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কল রেকর্ডটি নিয়ে নেটিজেনরা নানা বিরূপ মন্তব্য করছেন।

জানা গেছে, মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া এবং বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার জন্য প্রায় লাখ টাকা ঘুষ গ্রহণ করেন তিনি । এসআই আলমগীর হোসেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঈদের পর তদন্ত কমিটি গঠন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন