জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন: খাদ্য প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন: খাদ্য প্রতিমন্ত্রী
ক্ষেতলালের বিলের ঘাটে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য প্রতিমন্ত্রী। ছবি: আমার দেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন বলে মনে করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, সরকারি স্থাপনা, সড়ক ও নদীর বাঁধের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো সম্ভব।

খাদ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন