বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় বগুড়ায় শহীদ রাতুল ও সিয়াম শুভর পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ।
‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এ সময় আতিকুর রহমান রুমন "শহীদ রাতুল এর পরিবারের দাবি নিয়ে কথা বলেন এবং ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় এলে সকল শহীদদের নামে রাস্তার নামকরণ করা হবে বলেও ঘোষণা দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বগুড়ার বিশিষ্ট সাংবাদিক কালাম আজাদ, চিত্রনায়ক আদনান আজাদ, শেকৃবি ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ, ভিকি প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

