আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল বেসরকারিভাবে বিজয়ী

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল বেসরকারিভাবে বিজয়ী
ছবি: সংগৃহীত।

পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বেসরকারভাবে বিজয়ী হয়েছেন।

দুই উপজেলার কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, ধামইরহাট উপজেলার ৫৩টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি পেয়েছেন ৬৫ হাজার ৮০৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান পেয়েছেন ৫৪ হাজার ৫৭৩ ভোট। একই উপজেলায় ঈগল প্রতীকে এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১১৮ ভোট।

বিজ্ঞাপন

অপরদিকে পত্নীতলা উপজেলার ৭১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে সামসুজ্জোহা খান পেয়েছেন ৭৯ হাজার ৪২১ ভোট এবং দাড়িপাল্লা প্রতীকে এনামুল হক পেয়েছেন ৭৪ হাজার ৬৪২ ভোট। পত্নীতলায় সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও ধামইরহাটে বড় ব্যবধানে জয় পাওয়ায় সার্বিকভাবে এগিয়ে যান জামায়াত প্রার্থী।

পোস্টাল ব্যালটের ভোট যোগ করার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে বিজয়োৎসব না করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার প্রশান্ত চক্রবর্তী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন