আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষার্থীদের জিয়ার রাজনীতি করতে বলতাম, ছাত্রদলের উদ্দেশে অধ্যক্ষ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

শিক্ষার্থীদের জিয়ার রাজনীতি করতে বলতাম, ছাত্রদলের উদ্দেশে অধ্যক্ষ

শিক্ষার্থীদের উদ্দেশে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেছেন, আমার শিক্ষকতা জীবনে আমি সব সময় শিক্ষার্থীদের শেখ হাসিনার রাজনীতিকে না আর শহীদ জিয়ার রাজনীতি করতে বলতাম।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক, মাহমুদুল ইসলাম শাওনের নেতৃত্বে ছাত্রদলের শিক্ষার্থীরা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এ কথা বলেন।

এ সময় আমজাদ হোসেন শিক্ষাঙ্গণে শিক্ষার মান বজায় রেখে তার পাশাপাশি রাজনীতি করার পরামর্শসহ শিক্ষা জীবনে শিক্ষার্থীদের রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা করেন।

শুভেচ্ছা প্রদান শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস চত্বর প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক, মাহমুদুল ইসলাম শাওন, ঈশ্বরদী পৌর ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক নাজমুল হাসান রিসাদ, লালন হোসাইন, মো. পারভেজ, সিজান মোল্লা, ওমর শেখ শান্ত, সানজিদুর রহমান, আকাশ খাঁ, মাহিদ হোসেন, ওয়ালিদ হোসেন, শাকিব হোসেন, মাসুম হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন