নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের তাড়াশে রাশিদুল ইসলাম (৪০) নামে এক ট্রাকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর এলাকার আশানবাড়ি এলাকায় ধানক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাশিদুল ইসলাম তাড়াশ থানাপাড়া এলাকার মৃত তুফান ডাক্তারের ছেলে।
রাশিদুল ইসলামের মা আকলিমা খাতুন জানান, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আমার ছেলেকে কী কারণে হত্যা করা হয়েছে জানি না।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে দেখেন ইরি ক্ষেতের পাশে একজনের মরদেহ পড়ে আছে। তখন তিনি চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা তাড়াশ থানায় খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করি। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্ত করে দেখা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

