চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা। আম পরিপক্ক হলেই গাছ থেকে পাড়া যাবে এবং করা যাবে বাজারজাত। তবে কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ম্যাংগো ক্যালেন্ডার প্রনয়ণ এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ থেকে উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১২ মেট্রিক টন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন