টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে নতুন বাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার শুক্কুর আলী (৪০) টঙ্গী পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানার স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর নতুন বাজার রেলগেট এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ রাত ৩টার দিকে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালায় এবং তাকে আটক করে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, শুক্কুর আলীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন