বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী প্রাণ হারিয়েছেন। স্ত্রীর ঘাতক বগুড়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলার আসামি রোহান ব্যাপারী।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, রোববার রাতে শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্ত্রী ববিকে ছুরিকাঘাত করার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর রোহান সেখান থেকে পালিয়ে যান।

বগুড়ার সদর থানার ওসি হাসান বাসির জানান, ববির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোহানের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ববি আক্তারের স্বজনেরা জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই ঘটনায় মামলা হলে রোহান পলাতক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে শহরের নুরানী মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এতে ববি বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে ববিকে উপর্যুপরি

আঘাত করে।

ওসি হাসান বাসির বলেন ‘ঘটনার পেছনে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন