জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের আগামীতে জনগণ বর্জন করবে। এরইমধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, ধর্ষকদের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছে। জনগণ বলতে শুরু করেছে, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল যা করছে ক্ষমতায় গেলে তারা কি করবে সেটি জনগণের বোঝা হয়ে গেছে। তাই জনগণ আর কোন দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনির দলের হাতে বাংলাদেশ ছেড়ে দিবে না।
সোমবার বিকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে গবাদি পশু বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখতে হবে ৫ আগস্টের আগের বাংলাদেশ আর ৫ আগস্টের পরের বাংলাদেশ এক নয়।
জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সামিউল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল আলীম প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল শ্রমিকদের মাঝে ২০টি ছাগল বিতরণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

