ভিজিএফের চালসহ ইউপি সদস্যের ভাতিজা আটক

ভিজিএফের চালসহ ইউপি সদস্যের ভাতিজা আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিজিএফের ৩৭টি কার্ডের চালসহ ইউপি সদস্য জোবদুল করিমের ভাতিজা ও ভ্যান চালককে আটক করেছে জনতা।

রোববার বিকেলে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য জোবদুল করিমের ভাতিজা উত্তর মকিমপুর গ্রামের মেসের আলীর ছেলে লিটন আলী ও একই গ্রামের রেস মোহাম্মদের ছেলে ভিখু আলী।

স্থানীয়রা জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিকেলে চাল বিতরণর সময় স্থানীয়দের সন্দেহ হলে লিটন ও ভিখুকে ধরে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেন লোকজন।

ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, তাদের দুজনকে পুলিশে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন