বগুড়ায় পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর সোয়া দুইটার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে জামতলায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এতে নিহত হন বাবা-মেয়ে। তারা হলেন, মহিপুর জামতলা এলাকার আমিনুল ইসলাম এর ছেলে শাহ আলম ওরফে শরিফুল (৩৮) এবং এবং তার মেয়ে মোছা. সেজদা আলম সামান্তা।

শেরপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আব্দুল খালেক জানান, মোটরসাইকেলটি ফাঁড়িতে রাখা হয়েছে। লাশ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে একই উপজেলার ঝুপুনিয়া আঞ্চলিক সড়কে বেলা ১১টায় দ্রুতগতিতে চালানো মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে শ্রী অলক (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন