নাটোরের লালপুরে খামারের মুরগি রক্ষায় শিয়াল ও চোরের উপদ্রব ঠেকাতে নিজেদের পাতা বিদ্যুতের ফাঁদে দুই দিনের ব্যবধানে একজন খামারি ও কৃষকের মৃত্যু হয়েছে ।
এ ঘটনায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও ঝুঁকিপূর্ণ সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি।
মঙ্গলবার সকালে উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা সিহাব আলী (৫৫) রাতে খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত মারা যান তিনি।
এ ঘটনায় নিহত সিহাব আলীর ছেলে মো. সোহান আলী বাদী হয়ে খামারের মালিক মো. আসলাম হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেন।
রোববার সকালে উপজেলার বিলমাড়িয়া এলাকায়। স্থানীয় খামারি জিয়ারুল ইসলাম (৩০) শিয়ালের আক্রমণ থেকে মুরগির খামার রক্ষার জন্য জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। অসাবধানতাবশত তিনি নিজেই সেই তারের বিদ্যুতায়িত হয়ে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিয়াল ও চোরের উপদ্রব ঠেকাতে খামারের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে তাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

